ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ পাপুল ও স্ত্রী-মেয়ে-শ্যালিকার ৬১৩ কোটি টাকা ফ্রিজ

ads

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ‌্যালিকা জেসমিন প্রধানের নামে মোট ৮টি ব্যাংক হিসাবে থাকা ৬১৩ কোটি টাকা ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।বুধবার দুদকের তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কমিশন তা মঞ্জুর করে। বিষয়টি এখন আদালতকে অবহিত করা হবে।


এদিকে তাদের চারজনের নামে দেশের বিভিন্ন স্থানে ৩০.২৭ একর জমি ও গুলশানের একাধিক ফ্ল্যাট ক্রোক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

ads
ads
ads

Our Facebook Page